শিক্ষার গুনগত মান উন্নয়নে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি আয়োজিত মা সমাবেশ 'সেভ দ্য চিলড্রেন'র অর্থ সহযোগীতায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি এ সমাবেশের আয়োজন করে।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফিরোজা খাতুন বিদ্যালয়ের নানা সমস্যা, সম্ভাবনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির শিশু উন্নয়ন প্রকল্প পরিচালক সুনীল কুমার রায় সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি সুবক্তগীন মাহমুদ পলাশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রকিবুল ইসলাম, মহিবুল হক।