‘নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় এবং পরিবেশ সংরক্ষণের জন্য ঢাকা ও এর আশপাশের নদীগুলোকে দখলমুক্ত করতে হবে।’ বলে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার সকাল পৌনে ১০টায় সদরঘাটের বাদামতলীতে বিআইডব্লিউটিসির (অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন) ঘাটে রাজধানী ঢাকার চারপাশে প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।