গতকাল শনিবার মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এ অবস্থা আরো ২/১ দিন অব্যাহত থাকতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সন্দ্বীপে ৪৫ মিমি, কক্সবাজারে ৩৭ মিমি, মাইজদীকোর্টে ২৭ মিমি, খেপুপাড়ায় ২৬ মিমি, ঢাকা ও ফরিদপুরে ২১ মিমি ও সীতাকুন্ডে ২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।