সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে :নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে। এসব বিপথগামীর ব্যাপারে কোন ছাড় নেই।

 
গতকাল শনিবার মোহাম্মদপুরে বিশ্বমানের সর্বশেষ তথ্যপ্রযুক্তি নির্ভর পরিবেশবান্ধব ‘টোকিও স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স’ আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ১১ তলাবিশিষ্ট তিন লাখ বর্গফুটের এ কমপ্লেক্সে প্রায় এক হাজার শপিং ও বাণিজ্যিক প্লেস, শিশু-কিশোরদের খেলাধুলা জোন, প্রায় ৫০০ গাড়ি পার্কিং ও আন্তর্জাতিকমানের কনভেনশন হলসহ বিশেষ সুবিধা রয়েছে। এটি নির্মাণে পাঁচ সহস্রাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
 

জাপান গার্ডেন সিটি লিমিটেডের চেয়ারম্যান এস.এম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. শামিমুজ্জামান বসনিয়া, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামসুল হক, জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।