‘আমি আছি থাকবো’

এটিএন বাংলায় কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমি আছি থাকবো’। ভিন্নধারায় সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে নাটকীয়তার পাশাপাশি থাকবে সাবিনা ইয়াসমিনের গাওয়া প্রতিটি গান নিয়ে স্টুডিও আলোচনা এবং গুণী ব্যক্তিদের কিছু কথা, স্মৃতিচারণ ইত্যাদি।
 
সাবিনা ইয়াসমিনকে নিয়ে যেসব গুণী ব্যক্তি কথা বলেছেন তারা হলেন আলম খান, আনিসুল হক, গাজী মাজহারুল আনোয়ার এবং আলাউদ্দিন আলী। অনুষ্ঠানের স্টুডিওতে অংশগ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী কবরী। সাবিনা ইয়াসমীন, কবরী এবং মাহফুজ আহমেদের চমত্কার আড্ডা, গান আর গুণী ব্যক্তিদের আলোচনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
 

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে রয়েছে মোট ১০টি গান।  মাহফুজ আহমেদের উপস্থাপনা এবং রুমানা আফরোজের পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমি আছি থাকবো’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ৪০ মিনিটে।