শেষ হলো রেলের আগাম টিকিট বিক্রি

ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে গতকাল শনিবার। গতকাল বিক্রি হয়েছে ২৪ সেপ্টম্বরের যাত্রার টিকিট। শেষ দিনেও কাউন্টারগুলোতে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

 

 গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় রেলের আগাম টিকিট বিক্রি। রেলসূত্র জানিয়েছে, গত ৫ দিনে রেল কর্তৃপক্ষ সাড়ে ১২ লাখ আগাম টিকিট বিক্রি করেছে।  শেষ দিনে অনেকে কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।