নয় বছর পর...

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও এখন ব্যস্ত তিনি। তাই এই ব্যস্ততার মাঝে বিজ্ঞাপনে অনেকদিন ধরেই কোনো দেখা মিলছে না তার। শেষ বিজ্ঞাপনে কাজ করেছিলেন প্রায় নয় বছর আগে। দীর্ঘদিন পর আবারও নতুন বিজ্ঞপনের খবরে শিরোনামে এলেন তিনি।

 
‘গন্ধরাজ সুগন্ধী কেশ তেল’-এর বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটির শুটিং কলকতায় সম্পন্ন হয়ে গতকাল থেকেই প্রচার শুরু হয়েছে।
 
কুসুম বলেন, ‘ভালো লাগছে অনেকদিন পর কোনো বিজ্ঞাপনের কাজ করেছি। বিজ্ঞাপনটা আমার কাছে একটু কঠিন মনে হয়। কারণ এখানে কয়েক সেকেন্ডে দর্শকদের আটকে রাখতে হয়। চেষ্টা করেছি নতুন বিজ্ঞাপনটি ভালো করে করার জন্য।’
 
আসছে ঈদের পর কুসুম যাবেন কলকাতায় গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের ডাবিং করতে।
 

অন্যদিকে হানিফ সংকেতের নির্দেশনায় তিনি আসছে ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন, যে নাটকটি ঈদের দিন রাত আটটায় এটিএন বাংলায় প্রচার হবে।