রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ১৭ জন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যমের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে অচেতন করার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে রবিবার বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।