হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি ওজনের ৩৫টি সোনার বারসহ ফয়সাল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার সকালে তাকে আটক করা হয়।
আটকক ফয়সাল হাসানের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ রেয়াজুল ইসলাম জানান, ফয়সাল হাসান দুবাই থেকে ইকে-৫৮২ নম্বর ফ্লাইটে রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে আসেন। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় চার কেজি।
এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।