মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের ২০১৫ সালের ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশিত হবে।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ ফল প্রকাশ করা হবে।
গণমাধ্যমে প্রেরিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ৮৭ হাজার ৭৮৪ জন ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ১১ হাজার ৯৯ জন দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে লেখাপড়ার সুযোগ পাবেন।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর অধিদফতরের ওয়েবসাইটেও www.dghs.gov.bd ফলাফল প্রকাশ করা হবে।