নবাবগঞ্জে ইয়াবাসহ আটক ১

ঢাকার নবাবগঞ্জে ৮০পিস ইয়াবাসহ মো. লাভলু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গালিমপুর ইছামতি ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত মো. লাভলু ছাতিয়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে।
 
র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ার জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এক মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ইছামতি ডিগ্রী কলেজের দেওয়ান সুইট মিট দোকানের সামনে ইয়াবা বিক্রির সময় তাকে আটক  করা হয়। পরে নবাবগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়। 
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, 'মো. লাভলুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে নবাবগঞ্জ থানা।