হৃত্বিকের বার্তায় বাকরুদ্ধ ইমরান

 
বলিউড অভিনেতা ইমরান খান অভিনীত ‘কাট্টি বাট্টি’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। আর এই ছবির জন্য একটি বার্তা পাঠিয়ে ইমরানকে অভিনন্দন জানিয়েছেন হৃত্বিক। 
 
ইমরান খান তার অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, আমি বিশ্বাস করতে পারছি না যে, হৃত্বিকের কাছ থেকে আমি একটি বার্তা পেয়েছি। এটি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে।
 
এক বিবৃতিতে তিনি বলেছেন, হৃত্বিক শুধু আমার জন্যই নন, নতুন প্রজন্মের অভিনেতার জন্যও অনুপ্রেরণীয়। 
 
‘কাট্টি বাট্টি’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। ছবিটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। খবর: এনডিটিভি।