ফেনসিডিল চুরির অভিযোগে অপহরণ

ফেনসিডিল চুরির অভিযোগে জেবা (১৬) নামে এক কিশোরকে অপহরণের পর নির্যাতন করেছে মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা হেল্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উথলীতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, মাদক চোরাচালান সিন্ডিকেটের ফেনসিডিলের একটি চালান থেকে ৪০ পিছ ফেনসিডিল চুরি হয়। উথলীর আব্দুল আলিমের ছেলে জেবা ওই ফেনসসিডিল চুরি করেছে- এমন অভিযোগে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মাদকদ্রব্য চোরাচালান সিন্ডিকেটের সেনেরহুদার আলমগীর হোসেন, গয়েশপুরের ময়েন উদ্দিন, উথলীর ছামাদুল ইসলাম ও উথলী মালোপাড়ার শহীদ জেবাকে জীবননগর হাসপাতাল গেট হতে ধরে নিয়ে যায়। পরে তারা তাকে জীবননগর-দত্তনগর সড়কের পাশে নারিকেল বাগানে নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। চুরির কথা শিকার না করায় তাকে ছামাদুলের উথলীর বাড়ির আম বাগানে নিয়ে যাওয়া হয়। এ সময় থানা পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারও স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। ব্যর্থ হওয়ায় তারা জোর পূর্বক সাদা ষ্ট্যাম্পে জেবার স্বাক্ষর নেয়। পরে তাকে আম গাছের সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।