নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হামিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টায় রায়গঞ্জ ইউনিয়নের রাঙ্গালীর বস খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আব্দুল হামিদের ব্রয়লার মুরগীর খামারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।