নাটোরে পিস্তলসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

 
নাটোরে পিস্তলসহ পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, রাতে শহরতলীর কালুর মোড়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন একটি দুইনালা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ সোহাগকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায় সোহাগের বিরুদ্ধে সাতটি ওয়ারেন্টসহ ১২টি মামলা রয়েছে। কোন মামলায় জামিন না নিয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
 
এ ব্যাপারে জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, মামলায় জামিনে না থাকলে পুলিশ যে কোন ব্যক্তিকেই আটক করতে পারে কিন্তু আটকের পরে সোহাগকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তা কারোই কাম্য নয়।
 
তবে নাটোর থানার পুলিশ সোহাগকে মারধর করার কথা অস্বীকার করেছে।