ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
 
জানা গেছে, রবিবার সকাল সাড়ে আটটার দিকে জেলা সরাইল উপজেলার অরুয়াইল বাজার থেকে ছেড়ে আসা একটি পিকাপভ্যান আশুগঞ্জের সোনারামপুর ফাইভ স্টার রাইস মিলের সামনে যমুনা ওয়েল কোম্পানির একটি তেলের ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই কাঁচামাল ব্যবসায়ী নিহত হন। এরা হলেন, সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের জাবেদ আলী (৫৫) ও বাদে অরুয়াইল গ্রামের আন্নর আলী (৩৫)। এছাড়া গুরুতর আহতরা হলেন আলী হোসেন, ময়দর আলী ও আবু তাহের।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, লরিটি আটক করা হয়েছে।