স্বস্তির বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

 

প্রচণ্ড গরমের পর রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একই সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

 

IMG0

 

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, শান্তিনগর, বঙ্গভবন এলাকা, দয়াগঞ্জ, ওয়ারি  ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

 

IMG1

 

জলাবদ্ধতার কারণে বাইরে বের হওয়া শিক্ষার্থী ও কর্মমুখী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

IMG2

 

কোনো কোনো জায়গায় যান-বাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

 

IMG3

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু সক্রিয়া থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো দুইদিন বৃষ্টি হতে পারে। এদিকে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।