সিরিজ হেরে গেলো বাংলাদেশ 'এ' দল


শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ভারত 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়ালন ওয়ানডে সিরিজ হেরে গেলো বাংলাদেশ 'এ' দল। তৃতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টি বাধায় ৩২ ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ভারতের ২৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪১ রান সংগ্রহ করতে গিয়ে ৬ উইকেট হারায় তারা। ফলে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরে গেলো মুমিনুলরা।

এদিন অবশ্য শুরুতেই ভারত 'এ' দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে সাজঘরে পাঠিয়ে শুভ সূচনা করেন শফিউল। কিন্তু বোলারদের সফলতা এখানেই শেষ। কেননা দ্বিতীয় উইকেট জুটিতে ভারতের উন্মুক্ত চাদ ও সাঞ্জু স্যামসান যোগ করেন ৮৫ রান। ব্যক্তিগত ৪১ রানে উন্মুক্ত চাদ সাজঘরে ফিরলে তৃতীয় উইকেট জুটিতে রায়নার সঙ্গে জুটি বেধে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন স্যমাসন। নিজে ব্যক্তিগত ৯০ রানে আউট হন। কিন্তু সুরেশ রায়না সংগ্রহ করে নেন সেঞ্চুরি। কিন্তু স্লগ ওভারে বাংলাদেশ 'এ' দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানে শেষ হয় ভারত 'এ' দলের ইনিংস।

২৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারো ব্যর্থতার পরিচয় দেন দেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। প্রথম তিন ব্যাটসম্যান ১ অঙ্কের ঘরে থেকেই বিদায় নেন। মধ্যভাগে আবারো মোমিনুল, লিটন দাস, সাব্বির ও নাসিরের ইনিংস মেরামতের চেষ্টা ছিলো। সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত ছিল ৫২ বলে ৪১ রানে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ সমাপ্ত ঘোষণা করা হয় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে। ক্রিকইনফো।