কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রেইসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের আটক ও লুণ্ঠিত টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর শাসনগাছা এলাকার বাদল নামে এক ব্যবসায়ী রবিবার দুপুর ১২টা ৩৭ মিনিটের দিকে নগরীর ছাতিপট্টি এলাকার প্রাইম ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখা হতে ১০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে মোটর সাইকেলে করে তিনি শাসনগাছার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় রেইসকোর্স এলাকায় যাওয়ার পর ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেলে করে রাস্তায় তাকে ব্যারিকেড দেয় এবং পিস্তল ও চাকু ঠেকিয়ে ফিল্মি স্টাইলে তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল-মামুনসহ পুলিশের কর্মকর্তারা ওই ব্যাংক ও ঘটনাস্থলে যান।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুজ্জামান জানান, ছিনতাইকারীদের আটক ও টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।