ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারিয়াট গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। তারা হচ্ছে, ইন্তাজুল ইসলামের ছেলে অর্ক (৫) ও আমিরুল ইসলামের মেয়ে আদ্রিতা (৪)।
জানা গেছে, বিকাল তিনটার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল অর্ক ও আমিরুল। হঠাৎ তারা পুকুরের পড়ে যায়। চারটার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে পরিবারের সদস্যরা এদের উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই বোন।