টানা পঞ্চম জয়ে আনন্দিত গার্দিওলা

 
বায়ার্ন মিউনিখ জয় দিয়ে জার্মানির বুন্দেশলিগা মৌসুম শুরুর পর টানা পঞ্চম খেলায়ও তা অব্যাহত রেখেছে। কোচ পেপ গার্দিওলার দল এবার ৩-০ গোলে পরাজিত করেছে এসভি ডার্মস্টাডকে।
 
জার্মান জায়ান্টরা দলবদলের সময় জুভেন্তাস থেকে যে দুজনকে এনেছেন, সেই আরতুলো ভিডাল ও কিংসলে কোমান দুই গোল করেন। ব্যাভারিয়ান দলটির হয়ে এই প্রথম গোল করলেন তারা দুজনে।
 

কোচ গার্দিওলা বলেন, ‘আমি খুবই, খুবই আনন্দিত। খেলাটির ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গী ছিল খুবই দারুণ। আমাদের বিরুদ্ধে কর্নার ও ফ্রিকিক হয়েছে খুবই কম এবং আমরা ভালই লড়েছি।’