কলারোয়ায় বাড়ি থেকে সাত জনকে ধরে নিয়ে পুলিশের উপর হামলার দায়ে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, গত শনিবার গভীর রাতে উপজেলার মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে পালানোর সময় তাদের আটক করা হয়েছে। এরা হলেন— ইকবল হোসেন (৩০), সাইফুল ইসলাম (৩৪), মফিজুল ইসলাম (৪৫), নিজামউদ্দীন (৫৫), ওবায়দুল্যা (৩২), হাবিবুর রহমান লাল্টু (৩০) ও সুলতান (৫৫)।
আটক সাতজন ও তাদের পরিবারের অভিযোগ, পুলিশের উপর হামলার ব্যাপারে তারা কিছুই জানেন না। নিজ নিজ বাড়িতে থাকা অবস্থায় পুলিশ শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে জানতে পারেন তারা পুলিশের উপর হামলার অভিযোগে আসামি হয়েছেন।