চট্টগ্রাম বন্দরে এক কার্টন বিদেশি মুদ্রা উদ্ধার

চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে আসা একটি ব্যাগেজ থেকে এক কার্টন বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ  রবিবার সন্ধ্যায় ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে আনা ব্যাগেজের মধ্যে রাখা একটি কার্টন থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মুদ্রাগুলো মার্কিন ডলার বলে সন্দেহ করা হচ্ছে। কার্টনটি সিলগালা করে রাখা হয়েছে। আজ সোমবার কার্টনটি খোলার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
 
বন্দরের পরিচালক (নিরাপত্তা) মো. আলমগীর হোসেন ইত্তেফাককে জানান, একটি কার্টনে বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এগুলো মার্কিন ডলার নাকি ভারতীয় রুপি, এ বিষয়ে আমরা নিশ্চিত নই। ব্যবহৃত মালামালের সঙ্গে এগুলো আনা হয়েছে। তা সংরক্ষণে বন্দরের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। গত রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়নি বলে সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল ইত্তেফাককে জানান।