পটুয়াখালীতে ডাকাতদের গুলিতে শাহজাহান হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জন ডাকাত আমেরিকাপ্রবাসী মান্নান হাওলাদারের বাড়ির প্রধান ফটক, দুটি কলাপসিবল গেইট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালায়। প্রতিরোধের মুখে ডাকাতরা মালামাল নিয়ে পালানোর সময় এলোপাতাড়ি গুলি চালায়। এতে শাহজাহান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদলটিকে ধরার চেষ্টা চলছে।