চট্টগ্রামে মুয়াজ্জিনের কক্ষ থেকে ১১ শিবিরকর্মী আটক

চট্টগ্রাম কলেজ মসজিদের মুয়াজ্জিনের কক্ষে অভিযান চালিয়ে শিবিরের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়। 
 
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত ইত্তেফাককে জানান, মসজিদের ছাদে মুয়াজ্জিন থাকার একটি কক্ষ রয়েছে। সেখানে বসে শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। পরে বৈঠক থেকে ১১ জনকে আটক করা হয়। তবে তাদের কাছ থেকে কোন কিছু উদ্ধার করা যায়নি। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে।