‘শূন্য’ থেকে তিন নায়িকার যাত্রা শুরু

 
সানজিদা তন্ময়, তারানা রিয়া ও রেসি- এই তিনজনকে একসঙ্গে দেখা যাবে ‘শূন্য’ ছবিতে। রবিবার সন্ধ্যায় ছবিটির মহরত হয়েছে।
 
বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘শূন্য’ চলচ্চিত্রে দেখা যাবে তাদের। এখানে ওমন সানীর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধবেন রেসি। অন্যদিকে নবাগত নায়ক তুরাজ খানের বিপরীতে অভিনয় করবেন তন্ময়। আর বিশেষ চরিত্রে দেখা দেবেন রিয়াকে।
 
এই চলচ্চিত্রে আরো দেখা যাবে শিমুল খান, শারমীন আক্তার, নাতাশা প্রমুখকে।
 
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, পুলক, কিশোর। কণ্ঠ দিয়েছেন কনা, কোনাল, সিঁথি সাহা, রন্টি দাশ, পাপড়ি, পুলক হুমায়ুন।
 
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ছবির কাজ শুরুর কথা রয়েছে।