ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের একটি পূর্ণঙ্গ শাখা উদ্বোধন করা হয়েছে সোমবার। এদিন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিজ তলায় এর শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার’স অফিস ময়মনসিংহের জেনারেল ম্যানেজার মো: মোরশেদ আলম খন্দকার, ডেপুটি জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব তপন কুমার সরকার, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মো: আব্দুল হালিম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা,সিনিয়র অফিসার জিএম অফিস ময়মনসিংহ আব্দুর রাজ্জাক, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা’র ব্যবস্থাপক জনাব রিপন কর্মকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, ময়মনসিংহের জেনারেল ম্যানেজার মো: মোরশেদ আলম খন্দকার- এর হাতে বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ২৫ লক্ষ ৬৬ হাজার ৫৬৬ টাকার চেক প্রদান করেন।