ওয়েবসাইটে ‘কোরবানির পশুর হাট’

 
অনলাইনে ক্রয়-বিক্রয় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ঝামেলামুক্ত কেনা-কাটার সুযোগ থাকায় ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন। কোরবানিকে সামনে রেখে বিভিন্ন ই-কমার্স সাইট পশু ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে অনলাইনে আলাদা পেইজ  ও ক্যাটাগরিসহ নানা সেবা চালু করেছে, এমনকি খোলা হয়েছে হাটবিষয়ক ওয়েবসাইটও।
 
কোরবানির পশুর হাট সংক্রান্ত ওয়েবসাইট ‘হাটের গুরু ডটকম’র দাবি, বাংলাদেশের প্রথম অনলাইন গরুর হাট তারাই এনেছে। এই ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা কোরবানির হাট ও পশু সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন।
 
IMG0
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইটটি জানিয়েছে, ব্যবহারকারীরা বাংলাদেশের সকল বিভাগ থেকে হাটের লাইভ আপডেট পাবেন। কোরবানির পশু নির্বাচন, কোরবানির পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ রয়েছে এখানে।
 
অন্যদিকে দ্বিতীয়বারের মতো অনলাইন কোরবানির হাট চালু করেছে ই-কমার্স ওয়েবসাইট ‘এখনই ডট’। এখান থেকে ঘরে বসেই কোরবানির পশু কেনার সুবিধা রাখা হয়েছে। পশু সরবরাহ করার জন্য বিশেষ সতকর্তা অবলম্বন করা হয়েছে বলে দাবি করেছে সাইটটি।
 
IMG1
 
এছাড়া ‘এখানেই ডটকম’-এর হোম পেইজে ‘কোরবানির অনলাইন হাট’ ব্যানার যোগ হয়েছে। এখান থেকে ব্যবহারকারী সরাসরি কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য পোস্ট করা বিজ্ঞাপনের তালিকায় চলে যেতে পারবেন।
 
‘কোরবানিহাট বিডি ডট কম’ ওয়েবসাইটটিতে দেখা যাবে ঢাকাসহ বিভিন্ন কোরবানির পশুর হাটের ছবি। ঘরে বসে পছন্দের পশুটি দেখে কাছের হাট থেকে কেনা ‍যাবে কোরবানির পশুর ছবি।