ডিগ্রী পরীক্ষার ফল প্রকাশ : গড় পাশের হার ৭১.৪৯ ভাগ

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার রাতে প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৭১.৪৯।
 
প্রকাশিত ফলাফলে প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন, দ্বিতীয় বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫০৭ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ১২৮ জন, তৃতীয় বর্ষ (চূড়ান্ত) বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫৭৬ অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন, সার্টিফিকেট কোর্সে ২ হাজার ৪৬৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৩৬৯ জন। গড় পাশের হার ৭১.৪৯ ভাগ। তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেছে ৮ হাজার ৭৫১ জন। তার মধ্যে বি.এতে ৩ হাজার ৯২৬, বি.এস.এসতে ২ হাজার ৮৬১ জন, বি.কম/বি.বিএসতে ১ হাজার ৪৪৭ জন, এবং বি.এস.সিতে ৫১৭ জন প্রথম বিভাগে পাশ করেছে।
 
পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারী ফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে Message অপশনে গিয়ে nu<space>deg<space>roll লিখে 16222 নম্বরে Send করেও ফলাফল জানা যাবে।