উৎসবের মাধ্যমে শেষ হলো টরন্টো ফিল্ম ফ্যাস্টিভাল



উৎসবের মাধ্যমে শেষ হলো ৪০তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভাল (টিআইএফএফ)। স্থানীয় সময় রবিবার সমাপ্তি হয় দুই সপ্তাহব্যাপী এই উৎসবের।

উৎসবে এবার সেরা ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছে- আয়ারল্যান্ডের পরিচালক লেনি আবাহামসনের পরিচালিত ‘রুম’।

 

IMG0

ছবিটি নির্মিত হয়েছে আইরিশ বংশদ্ভূত কানাডিয়ান ঔপন্যাসিক Emma Donoghue' -এর লেখা ২০১০ সালে প্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে। উপন্যাসটি দুই মিলিয়ন কপি বিক্রি হয়েছে। আর আন্তর্জাতিক পুরষ্কারের তালিকাও দীর্ঘ। এই ছবির চিত্রনাট্য করেছেন লেখিকা নিজেই। রুমে অভিনয় করেন- ব্রি লারসন, জন এলিন, উইলিয়াম মেসি, সেয়ান ব্রিডজার্স, জ্যাকব ট্রেমব্লাই প্রমুখ।

 

IMG1


টিআইএফএফ-২০১৫ পুরস্কার বিজয়ীদের তালিকা:

পিপলস চয়েস অ্যাওয়ার্ড- Room,
পিপলস চয়েস অ্যাওয়ার্ড রানার্সআপ- Angry India, Goddesses,
পিপলস চয়েস দ্বিতীয় অ্যাওয়ার্ড রানার্সআপ- Spotlight।

ডকুমেন্টারী বিজয়ী- Winter on Fire: Ukraine's Fight for Freedom
ডকুমেন্টারী রানার্সআপ- This Changes Everything,
ডকুমেন্টারী দ্বিতীয় রানার্সআপ- Al Purdy Was Here।

মিডনাইট ম্যাডনেস বিজয়ী- Hardcor,
মিডনাইট ম্যাডনেস রানার্সআপ- The Final Girls,
মিডনাইট ম্যাডনেস দ্বিতীয় রানার্সআপ- Green Room.

প্লেট এবং ফর্ম বিজয়ী ছবি- Hurt.

 

IMG2

শ্রেষ্ঠ কানাডিয়ান ফিচার ফিল্ম- Closet Monster
শ্রেষ্ঠ কানাডিয়ান ছবি- Sleeping Giant
শ্রেষ্ঠ কানাডিয়ান শর্ট ফিল্ম- Overpass
কানাডিয়ান বিশেষ ফিল্ম পুরস্কার- My Inteship in Canada

 

IMG3

ড্রপবক্স ডিসকভারি প্রোগ্রাম নির্মাতাদের পুরস্কার- Black,
শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার- Maman(s),
আন্তর্জাতিক এশিয়ান ফিল্ম প্রিমিয়ার পুরস্কার- The W hispering Star

গত ৭ সেপ্টেম্বর টরন্টোতে এই উৎসব শুরু হয়। উৎসবে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘মেঘমল্লার’ প্রদর্শিত হয়।