আর্সেনালের প্রশংসায় মরিনহো!

আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এবং চেলসি কোচ হোসে মরিনহোর মধ্যে দ্বন্দের কথা কারো অজনা নয় ।  তবে সবাইকে অবাক করে দিয়ে চেলসি কোচ মরিনহো প্রশংসায় ভাসিয়েছেন তার দল আর্সেনালকে।

 

আর্সেনালের  দলটির প্রশংসা করে মরিনহো এক সাক্ষাতকারে বলেন, আমি আর্সেনালের প্রতিটি খেলোয়াড়কে পছন্দ করি। তাদের দলের কেউ যদি ক্লাব ছাড়তে চায়, তবে প্রত্যেককেই চেলসিতে আনার চেষ্টা করব। আমি মনে করি, আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। তাদের জন্য প্রতি মৌসুমেই তা সম্ভব।


ইংলিশ লিগে প্রতি মৌসুমে দারুণ খেললেও ২০০৩-০৪ মৌসুমের পর আর লিগ শিরোপা জেতেনি আর্সেনাল। তবে মরিনহোর বিশ্বাস, অচিরেই শিরোপা খরা কাটাবে গানাররা। লন্ডন ডার্বিতে গত শনিবার চলতি মৌসুমে প্রথম দেখায় আর্সেনালকে ২-০ গোলে হারায় চেলসি। অবশ্য দুই লাল কার্ডে গ্যাব্রিয়েল পাওলিস্ত ও ৭৯ মিনিটে মিডফিল্ডার সান্তি কাজোরলার লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় গানাররা। ফলে ওই ম্যাচে ব্লুজদের জয়ের পথ কিছুটা সহজ হয়ে যায়। গোল ডটকম