রাজধানীতে বিশেষ অভিযানে ডাকাত চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের পাঁচজনকে আটক করে। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় তাদের হেফজত থেকে দুটি পিকআপ ভ্যান, তিনটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।