উন্মুক্ত হল আমির খানের ‘দঙ্গল’ এর পোস্টার

বহুল চর্চিত  আমির অভিনীত ‘দঙ্গল’-এর প্রথম পোস্টার আলোর মুখ দেখেছে। টুইটারে এই সিনেমার প্রযোজক খোদ আমির খান নিজেই এই পোস্টার প্রকাশ করেছেন।


কুস্তিগীর মহাবীর ফোগটের জীবন অবলম্বনে তৈরি এই জীবনী নির্ভর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এই ছবিতে আমিরের নতুন চেহারা নিয়ে চর্চার শেষ নেই। ছবির প্রয়োজনেই ৯০ কেজি ওজন বানাতে হয়েছে মিস্টার পারফেকশনিস্টকে।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও থাকছেন আমির নিজেই। সেই সূত্রেই নিজের টুইটার একাউন্ট থেকে সিনেমার প্রথম পোস্টারটি তার অনুসরণকারীদের সঙ্গে শেয়ার করেছেন। ।  নীতিশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা ২০১৬ সালের ডিসেম্বরে সম্ভবত মুক্তি পাবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস