ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি


আগামী শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ উসাইদ আহমাদ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান গেট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮ টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ সংবাদ জানানো হয়।