পিএসএলে খেলবেন সাকিব

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগে থেলবেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে সাকিব সহ অন্তত দুইজন বাংলাদেশি খেলবেন ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে।



পাকিস্তান সুপার লিগে খেলার কথা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন গেইল, ব্রাভো এবং পিটারসেনের মতো তারকা খেলোয়াড়রা।  গত রোববার পিসিবি এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করে। কাতারের কথা শোনা গেলেও ভেন্যু সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তারা। গত সপ্তাহে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে আসরটির আয়োজন করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আর কিছুদিন অপেক্ষায় থাকতে হবে ক্রিকেটপ্রেমীদের।

 
লোগো উন্মোচনের কথা জানাতে গিয়ে ক্রিকইনফো লিখেছে, গ্রান্ট ইলিয়ট, কেভিন পিটারসেন, টিম ব্রেসনান, সাকিব আল হাসান, ব্রাভো, কিরন পোলার্ড, ড্যারেন স্যামির মতো তারকারা পিসিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০০৯ সালের মার্চ মাসে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।কাতারের দোহাতেে এই ২৪ দিন ব্যাপী টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান অবশ্য আরব আমিরাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু একই সময়ে আরব আমিরাতে অবসর প্রাপ্ত খেলোয়াড়দের টি টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রিকইনফো