পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।