পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।