রাজধানীতে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে ১৫ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পৃথক অভিযানে দুইশ গ্রাম হেরোইনসহ আরও দুইজনকে আটক করেছে ডিবি। আটক ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।