চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের বাজার বিদেশী যেকোনো বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের সিয়াটলে দেওয়া এই ভাষণে চীনের অর্থনৈতিক সংস্কার সহ সাইবার অপরাধের বিরুদ্ধেও কথা বলেন।
সিয়াটলে আমেরিকান উদ্যোক্তাদের সামনে চীনের প্রেসিডেন্ট বলেন, চীন কখনো বিশ্বর জন্য নিজের দরজা বন্ধ করবে না। এছাড়া তিনি বিনিয়োগকারীদের নিশ্চিত করেছেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে থাকা চীনা প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে তার ধেশের বিরুদ্ধে ওঠা হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেন। যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট থেকে হ্যাকাররা তথ্য চুরি করে নেন। যুক্তরাষ্ট্র চীনের দিকে অভিযোগের আঙ্গুল তুলে। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন সরকার কখনো বাণিজ্যিক তথ্য চুরি করবে না বা কাউকে এই বিষয়ে উৎসাহও দেবে না। সাইবার তথ্য চুরি একটি অপরাধ এবং অবশ্যই এর শাস্তি হওয়া উচিত। বিবিসি