ঈদের দিন হালকা বৃষ্টির পূর্বাভাস

 
ঈদের দিন শুক্রবার হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে সেই সঙ্গে রোদও থাকবে।
 
আবহাওয়া অধিদফতরের পরিচালক শাহ আলম এ তথ্য জানিয়ে বলেন, ঈদ ও পরের দিন দেশে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। এ দু’দিন রোদও থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না।
 

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল নয়টা থেকে আগামী ৭২ ঘণ্টায় (তিনদিন) বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।