হেলিকপ্টারে নানু বাড়ি গেলেন পরীমনি

 

ঈদুল আজহা উপলক্ষে হেলিকপ্টারে চড়ে নানু বাড়ি গেছেন সময়ের ব্যস্ত অভিনেত্রী পরীমনি। বরিশালে পৌঁছে বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ভালো থাকো ঢাকা। আমি এখন নানুর বাড়ি বরিশালে। পুরো ভ্রমণের মধ্যে গরুর হাট সারা জীবন মনে থাকবে।’