বাংলাদেশে ভারতের হাইকমিশনার হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা

 
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। হর্ষ বর্ধন ঢাকায় বর্তমান হাই কমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।
 
নয়া দিল্লি থেকে কূটনৈতিক সূত্র জানায়—আগামী সপ্তাহেই হর্ষ বর্ধন শ্রিংলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বাংলাদেশ সরকারের সম্মতির পর নভেম্বর থেকেই ঢাকায় কাজ শুরু করবেন তিনি।
 
ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে হর্ষ বর্ধন দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ উইংয়ের যুগ্ন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।  নয়া দিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ছাড়াও তিনি প্যারিস, হ্যানয় ও তেলআবিবে নিযুক্ত ছিলেন। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।