আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদ বিবিসির।
ডিজেলচালিত গাড়িতে জালিয়াতি সংক্রান্ত এক কেলেঙ্কারির ঘটনার পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।
বিবিসির সংবাদে জানানো হয়েছে, ভিন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দেয়ার সময় বলেছেন, ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত। ভক্সওয়াগনের এখন নতুন করে যাত্রা শুরু করা প্রয়োজন।