দ্বি-পাক্ষিক বৈঠকে বসবেন শেখ হাসিনা-মোদি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার সকালে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন নিউইয়র্কে রয়েছেন।

বৈঠকের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে সরকারি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে (নিউইয়র্ক সময়) হোটেল ওয়ালড্রফ অ্যাস্টোরিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ হোটেলেই এ দুই নেতা অবস্থান করছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত রাতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি নিউইয়র্ক পৌঁছেছেন। বাসস।