হজে নিহত মানুষদের জন্য পোপের প্রার্থনা

মক্কায় হজ পালনের সময়ে পদদলিত হয়ে নিহতদের জন্য প্রার্থনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত এই ধর্মীয় নেতা নিউইয়র্কের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে এই প্রার্থনা করেন তিনি।


মিনায় হজ পালনের সময় ৭১৭ জন মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে পোপ বলেন, আমি আমার মুসলিম ভাই ও বোনদের জন্য আমার অনুভূতি প্রকাশ করতে চাই। মক্কাতে এই দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের জন্য আমার আন্তরিক সমবেদনা। মুসলিমদের সঙ্গে একতা প্রকাশ করে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই নেতা বলেন, এই মুহুর্তে আমি আমার প্রার্থনায় আপনাদের নিশ্চয়তা দিতে চাই। আমি আপনাদের সঙ্গে একতা প্রকাশ করছি এবং এটা সর্বশক্তিমান ও ক্ষমাশীল সৃষ্টিকর্তার প্রতি আমার প্রার্থনা। এবিসি নিউজ