বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। তার বদলে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে জেমস ফকনারকে নিয়ে আসতে পারে ক্যাঙ্গারুরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে, ২২ বছর বয়সী কামিন্স লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু, বোলিং মার্কে ফিরে নিজেকে ফিট প্রমাণিত করতে পারেননি তিনি। সঙ্গে রয়েছে পুরোনো ইনজুরি। কামিন্স প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বেকলি জানান, সে গত ওয়ানডে ম্যাচেও পিঠে ব্যাথা অনুভব করে। তাকে দীর্ঘদিন আমরা একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রেখেছিলাম। গতকাল (২৩ সেপ্টেম্বর) তার এমআরআই স্কান করানো হলে রিপোর্টে দেখা যায় তার পিঠের হাড়ে ফাটল দেখা দিয়েছে।
বেকলি আরও জানান, আমরা কামিন্সকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চাইনা। তাই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিশ্রামে রাখা হবে। ফলে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে কামিন্সের খেলা হচ্ছেনা। তার জায়গায় ফকনার যাবে।
দুই তারকা পেসার মিচেল জনসন ও জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথকে অধিনায়ক করে আগেই ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া । সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ০৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭-২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা। ক্রিকবাজ