সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পূত্রর গাড়ি বহরের কারণেই মিনায় পদদলিত হয়ে ৭১৭ জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন করেছে একটি সংবাদ মাধ্যম।
লেবাননের আরবি ভাষার দৈনিক আল দিয়ার জানিয়েছে, হজের তৃতীয় দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটার পেছনে সৌদি প্রিন্স মোহাম্মদ সালমান আল সৌদ বিশাল গাড়ি বহর প্রধান ভূমিকা পালন করেছে। মিনার পাঁচ কিলোমিটার দীর্ঘ উপত্যকায় সৌদি বাদশাহ যাচ্ছিলেন বিশাল হজ জমায়েতে যোগ দিতে। তার সঙ্গে ছিল ২০০ সেনাবাহিনী ও ১৫০ পুলিশ সদস্য। প্রতিবেদনে বলা হয় সৌদি যুবরাজের উপস্থিতি মানুষের চলাচলের মধ্যে বিঘ্ন ঘটায় এবং হঠাৎ করে দিক পরিবর্তন করায় সেটা থেকে হুড়োহুড়ির সৃষ্টি হয় যা থেকে এই দুর্ঘটনা ঘটে। দৈনিকটি আরো জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুতই যুবরাজ ও তার বহর স্থান ত্যাগ করে এবং তার এই জায়গায় যাওয়ার ঘটনা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
তবে সৌদি কর্তৃপক্ষ এই প্রতিবেদনকে অসত্য উল্লেখ করে দায়টা হজ করতে আসা মানুষদের উপরেই চাপিয়েছেন। সৌদি স্বাস্থমন্ত্রী খালেদ আল ফালিহ বলেন, হজযাত্রীরা যদি কর্তৃপক্ষের দেওয়া সময় মেনে চলতেন তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। প্রেসটিভি.আইআর