মিনায় নিহত ৭১৭ হাজি এবং আহত ৮৫০ হাজির কে কোন দেশের সে হিসাব এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কোন দেশকে দেয়নি। তবে সংশ্লিষ্ট দেশ ও সংবাদমাধ্যম সূত্রে একটি হিসাব পাওয়া গিয়েছে। সে হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পাকিস্তানের ২৩৬, ইরানের ১৩১, মরক্কোর ৮৭, মিশরের ১৪, ভারতের ১৪, সোমালিয়ার ৮, সেনেগালের ৫, তানজানিয়ার ৪, বাংলাদেশের ৮, তুরস্কের ৪, আলজেরিয়ার ৩, কেনিয়ার ৩, ইন্দোনেশিয়ার ৩, বুরুন্ডির ১ ও নেদারল্যান্ডসের ১ জন নিহত হয়েছেন।
সূত্র: গার্ডিয়ান, বিবিসি।