সৌদি প্রিন্সের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ

যৌন সংক্রান্ত  অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আটক হয়েছেন সৌদি যুবরাজ মাজেদ আবদুল আজিজ আল সৌদ। তার বিরুদ্ধে একজন নারীর সঙ্গে জোরপূর্বক যৌনসম্পর্ক করার অভিযোগ তুলেছে লস এঞ্জেলস পুলিশ।  
 
 
২৮ বছর বয়সী সৌদি এই যুবরাজ ব্রেভারি হিলস ম্যানসনের এক কর্মীকে জোরপূর্বক তাঁর সঙ্গে যৌন কাজ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পরে উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানায়, এই অভিযোগে গত বুধবার মাজেদকে আটক করা হয়। অবশ্য তিন লাখ ডলার দিয়ে সেইদিনই জামিনের ব্যবস্থা করেন তিনি। ১৯ অক্টোবর আবার তাকে আদালতের মুখোমুখি হতে হবে।
 
 
২২ হাজার বর্গফুটের বিলাসবহুল এই বাড়ির আরো বেশ কয়েকজন নারী কর্মী সৌদি প্রিন্সের আক্রমণের শিকার হয়েছেন বলে পুলিশ ও আদালত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস। লসঅ্যাঞ্জেলস টাইমস ও বিবিসি