নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি গ্রামে বোমা হারাম জঙ্গিরা ১৫ বেসামরিক লোককে হত্যা করেছে। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলা হয়েছে।
ওই অঞ্চলটি দুই মাস শান্ত থাকার পর আবার এ হামলা চালানো হল। মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন ঈদ-উল-আজহা পালন করছে ঠিক তখন জঙ্গি সংগঠনটি এ হামলা চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। দিফা গভনর্রেটের কর্মকর্তা হাসান আর্দো টেলি সালেহ টিভি স্টেশনকে বলেন, আমরা এক ভয়াবহ দৃশ্য দেখতে পাই। প্রায় ১৫ জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে চারজন নাইজেরিয়ার নাগরিক। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। তিনি আরো বলেন, হামলাকারীরা ২২টি বাড়ি, একটি গাড়ি ও একটি কারখানায় আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছে। বাসস